রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

কুমিল্লা অফিস: কুমিল্লায় সেপ্টেম্বর মাসে পূর্বের তুলনায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাতি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রত বিচার, মাদকদ্রব্য মামলা পূর্বের থেকে সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় তুলে ধরা হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশের আওতায় ৩৬২ মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রুত বিচার, মাদকদ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে।

যার মধ্যে আহতের ঘটনা ১২৫টি মামলা, মাদকদ্রব্য আইনে ৬৭ টি মামলা, অস্ত্র আইনে ১০ টি মামলা, চোরাচালান ৫টি মামলা, পশুচুরি ৩টি ও দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এইছাড়াও খুনের ঘটনা ঘটেছে ১১টি, নারী ও শিশু নির্যাতন ২৪টি ধর্ষণ পাঁচটি ধর্ষণ পাঁচটি। দস্যুতা ৬টি, সিঁদেল চুরি ৮ টি ও ডাকাতির দুটি ঘটনা ঘটেছে। তুলনামূলকভাবে গত দুই মাসে কুমিল্লায় অপরাধের চিত্র আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানা যায়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেপ্টেম্বর মাসে দুটি বিদেশী পিস্তল দুটি এলজি তিনটি পাইপগান, à§­à§­ টি দেশীয় অস্ত্র ১৪ রাউন্ড গুলী, ১৩৯টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া র‌্যাব à§§à§§ অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল à§® রাউন্ড গুলী ও একটি ম্যাগাজিন উদ্ধার করে বলে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে পুলিশের অভিযানের ৩৫টি মামলায় ৬০ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আটক করেছে। বিজিবি ৮৮ মামলায় ৬ জনকে আটক করেছে, র‌্যাব ১৩টি মামলায় ১৯ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭টি মামলায় ২৪ জনকে আটক করেছে এবং জেলার টাস্ক ফোর্স à§© টি মামলায় তিনজন আটক করেছে।

জেলা পুলিশের তথ্যানুযায়ী গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন অভিযানে ৩০৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ২৪৬টা ফেন্সিডিল, ৩৩০পিস ইয়াবা বিয়ার ২০টা ও হুইস্কি à§©à§« টি উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৬ কেজি গাঁজা, ৩টি ফেন্সিডিল। ৩২১৪৫ পিস ইয়াবা, বিজিবি ৪৫ কেজি গাঁজা ১০৪ ফেন্সিডিল, ২৬৯৪ পিস ইয়াবা, বিয়ার ২টা, ৭টা স্কার্ফ ও বিদেশী মদ ২টা উদ্ধার করেছে। র‌্যাব ২৯০ কেজি গাঁজা, ৬৪১ ফেন্সিডিল, ২৪টা বিয়ার, বিদেশী মদ ৯টি ও ২০০০পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করেছে। তবে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে গত সেপ্টেম্বর মাসে কোন গ্রেফতার বা মাদক উদ্ধার নেই বলে জানা যায়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকার এবং তুলনামূলক অপরাধ চিত্র পর্যালোচনায় যে সকল স্থানে অপরাধ বৃদ্ধি পেয়েছে তার নির্দিষ্ট করে উপস্থাপন সহ সকল অপরাধ বন্ধে প্রয়োজনীয়। পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন এছাড়া সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যে কোন অপরাধ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে নির্দেশ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ